বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ‘গ’ গ্রুপে দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী লাবিবা মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। লাবিবা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (১৯ জানুয়ারি) এই ফলাফল প্রকাশিত হয়।
এর আগে ২০২৫ সালে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কলেজ শাখায় লাবিবার নেতৃত্বে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে।
এ ছাড়া মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল ইন স্কাউট গ্রুপের হয়ে বাংলাদেশ স্কাউটস ২০২০–২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক) অর্জন করেন।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, বড়লেখা একটি প্রত্যন্ত এলাকা। এই এলাকা থেকেও শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখছে, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
তিনি আরও জানান, কলেজ থেকে শিক্ষার্থীদের যত ধরনের উৎসাহ, উদ্দীপনা ও সহযোগিতা প্রয়োজন, সবই দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে, সে জন্য এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে