প্রবীণ শিক্ষক নেতা হারুন অর রশিদ পাঠানের ইন্তেকাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অধ্যাপক হারুন অর রশিদ পাঠান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের ( বিপিসি) সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ পাঠান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয় প্রবীণ এই শিক্ষক নেতার। বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

অধ্যাপক হারুনের মৃত্যুতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) শোক জানিয়েছে।

অধ্যাপক হারুন শিক্ষকদের অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেন। শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা, চাকরির নীতিমালা প্রণয়ন, শতভাগ বেতন-ভাতা , উৎসব ভাতা ও অবসর সুবিধা আদায়েয় আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

অধ্যক্ষ পরিষদ ও কলেজ শিক্ষক সমিতির নেতারা বলছেন, চাকরিস্থল তেজগাঁও কলেজকে নিজ যোগ্যতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত দিক থেকে উন্নয়ন করে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে স্বীকৃতি দেওয়ার অন্যতম অংশীদার ছিলেন অধ্যাপক হারুন।

বাংলাদেশ অধ্যাপক পরিষদের সভাপতি প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক মাজহারুল হান্নান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন, ভারপ্রাপ্ত মহাসম্পাদক ইলিম মো. নাজমুল হোসেন, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ জহির উদ্দিন আজম, অধ্যক্ষ রাফিকা আফরোজ, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ হোসনে জাহানসহ শিক্ষক নেতারা অধ্যাপক হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে