ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনরত এক শিক্ষার্থীকে মারধর করেন ।এ খবর রাজু ভাস্কর্য এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের সামনে চলে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণীত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যদের পাদদেশে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজু ভাস্কর্য এলাকা আগে থেকেই দখল করে রেখেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
দুপুর আড়াইটার দিকে রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায়, চলমান ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের একদফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১৭ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১৭ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১৭ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১৮ ঘণ্টা আগে