রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড় পরানোয় তদন্ত কমিটি

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানোর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানো অবস্থায় দেখা যায়। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা অনুসন্ধান করে একটি প্রতিবেদন দেয়ার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সুষ্ঠু তদন্ত করে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া, ঘটনার সাথে সম্পৃক্তদের চিহ্নিত করা, এ ব্যাপারে পরবর্তী করণীয় বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে কমিটিতে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও ড. শান্টু বড়ুয়াকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

৩ ঘণ্টা আগে

অনিয়ম-দুর্নীতির অভিযোগ, বিমানের সব পদোন্নতি স্থগিত

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি-সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

কায়রোতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম

৪ ঘণ্টা আগে

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

৪ ঘণ্টা আগে