নাটোর প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্জয় কুমার সরকারকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জয়া সাহার অভিযোগের তদন্ত করেন একজন ম্যাজিস্ট্রেট। তদন্ত প্রতিবেদন বাদীর পক্ষে গেলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আসামি মীমাংসার শর্তে আদালত থেকে অস্থায়ী জামিন নেন। কিন্তু মীমাংসা না হওয়ায় আসামি আদালতে হাজিরা দিলে বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মামলার বাদী জয়া সাহা বলেন, তাঁর স্বামী সঞ্জয় কুমার তাঁকে যৌতুকের জন্য মারধর করতেন। এ কারণে আদালতে মামলা করেন।
জয়া সাহা গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ করেন। তা ছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগ বলা হয়, বিয়ের পর থেকেই সঞ্জয় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৩ সালের ২৪ জুন তাঁকে বাবার বাড়িতে রেখে আসেন এবং ১০ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় জয়া আদালতে মামলা করেন।
এর আগে ২০১৮ সালে সঞ্জয়ের বিরুদ্ধে তাঁরই বিভাগের এক ছাত্রীকে নিপীড়ন ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। তদন্তে ছাত্রীর মানসিক অবস্থার অবনতি হয় বলে উল্লেখ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
৭ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৭ ঘণ্টা আগে