কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করা হয়েছে: এনসিটিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন কারিকুলাম স্থগিত নয়, কারিকুলামের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম।

শনিবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক) প্রকাশিত হচ্ছে, যা সত্য নয়। তবে আগামীকাল রবিবার বগুড়ায় অনুষ্ঠেয় শিক্ষাক্রমসংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর পর থেকে অভিভাবকদের একটি অংশ নতুন কারিকুলাম বাতিলের দাবি জানাচ্ছে। আবার অনেকে একটি সংবাদমাধ্যমের করা খবর শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন, নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে এনসিটিবি এই প্রেস বিজ্ঞপ্তি দেয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

৫ ঘণ্টা আগে

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

৬ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

৬ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

৭ ঘণ্টা আগে