এসএসসিতে পাসের হার ৮৩.০৪%

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ৮৩ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ, যশোর বোর্ডে ৯২ দশমিক ৩, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪ শতাংশ।

রোববার (১২ মে) সকালে সরকারি বাসভবন গণভবনে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি একটি বোতাম টিপে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। নয়টি সাধারণ, একটি মাদরাসা এবং একটি কারিগরি নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়্যারম্যান প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।

বেলা ১১টার দিকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক ঘোষণার পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন। www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও তারা তাদের ফলাফল জানতে পারবেন।

২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী তিন হাজার ৭০০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ১২ মার্চ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়।

২১ ঘণ্টা আগে

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১ দিন আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১ দিন আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১ দিন আগে