শিক্ষা ক্ষেত্রে সংস্কার চায় ৩ সংস্থা

শিক্ষা ক্ষেত্রে সংস্কার চায় ৩ সংস্থা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষা ক্ষেত্রে সংস্কার চায় ইউনিসেফ, ইউনেসকো এবং ইউএনএফপিএ। একই সঙ্গে ২০১০ সালের শিক্ষানীতি হালনাগাদ করতে অভিমত জানান সংস্থার প্রতিনিধিরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহেদউদ্দিন মাহমুদের সঙ্গে ইউনিসেফ, ইউনেসকো এবং ইউএনএফপিএর প্রতিনিধি দল সাক্ষাতের সময় এ কথা কথা জানান প্রতিনিধিরা।

রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতের সময় বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপির এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি সুসান ভাইজ এবং বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহাম উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিরা শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগকে বাস্তবসম্মত বলে মনে করেন এবং তারা শিক্ষা খাতে যেকোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে শিক্ষা উপদেষ্টাকে জানান। তারা শিক্ষা ক্ষেত্রে সংস্কারের ওপর জোর দেন। বিশেষ করে শিক্ষানীতি ২০১০ হালনাগাদ করা দরকার বলে মতামত দেন।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, ‘আমরা মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছি। এ ব্যাপারে জাতিসংঘ ও এর বিশেষায়িত সংস্থাগুলোর সব রকমের সহযোগিতাকে স্বাগত জানাই।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

১০ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১২ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১৪ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৪ ঘণ্টা আগে