ভর্তির অফার পাওয়ার পরপরই ভিসা আবেদনের পরামর্শ যুক্তরাষ্ট্র দূতাবাসের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত দেরি এড়াতে দ্রুত এফ-১ ভিসার আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের ফেসবুক পোস্টে গত ১৭ জুলাই দেওয়া এক বার্তার পুনরাবৃত্তি করে জানানো হয়েছে— এসইভিডি অনুমোদিত মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি অফার পাওয়ার পরপরই যেন শিক্ষার্থীরা ভিসার জন্য আবেদন করেন।

পোস্টে বলা হয়েছে, সময়মতো ভিসার আবেদন করাই হলো প্রক্রিয়াকরণে অনাকাঙ্ক্ষিত দেরি এড়ানোর সবচেয়ে ভালো উপায়।

দূতাবাস আরও জানিয়েছে, ডিএস-১৬০ ফর্ম দ্রুত পূরণ ও জমা দেওয়া, সাক্ষাৎকারের সময় সঠিকভাবে নির্ধারণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা— এই তিনটি বিষয় মেনে চললেই ভিসা প্রক্রিয়া সহজ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হবে।

এ ছাড়া ভিসা-সংক্রান্ত দিকনির্দেশনা ও সাক্ষাৎকারের সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে নিয়মিত দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৪ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।

৩ ঘণ্টা আগে

দেশে ফিরলে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।

৪ ঘণ্টা আগে

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।

৪ ঘণ্টা আগে