প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে স্কুল-কলেজের সীমাবদ্ধতা থাকলেও গুণগত শিক্ষা বা 'কোয়ালিটি এডুকেশন' নিশ্চিত করতে সরকার নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ শনিবার (৯ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূলভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।’
আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য সরকার কাজ করছে।’
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যহত আছে।’
শিগগিরিই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলওয়াত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে চীনের উদাহরণ টেনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
রাজনীতি/এসআর

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৮ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১১ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১২ ঘণ্টা আগে