ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যান্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। এছাড়া পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।
কী কী সুবিধা দেয়া হবে সে বিষয়ে জানতে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না জানান, গত ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে উপাচার্যের সভাপতিত্বে ডিনস কমিটির মিটিংয়ে সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কী কী সুবিধা দেয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হবে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
১২ ঘণ্টা আগে
দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।
১৪ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।
১৪ ঘণ্টা আগে
এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হ
১৫ ঘণ্টা আগে