ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এ মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন ও ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন।
মোট ভোটারের মধ্যে ছাত্র ভোটার প্রায় ৫২.৩৫% এবং ছাত্রী ভোটার প্রায় ৪৭.৬৫%।
ছাত্রী ভোটারদের মধ্যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সবচেয়ে কম ২ হাজার ১০৮ জন ভোটার। এরপরে ফজিলাতুন্নেছা মুজিব হল, যেখানে ভোটারের সংখ্যা ২ হাজার ৬৫১ জন। শানসুন নাহার হলে ৪ হাজার ৯৮ জন এবং কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন ভোটার রয়েছেন। ছাত্রী হলগুলোর মধ্যে সর্বোচ্চ ভোটার সংখ্যা রোকেয়া হলের, যেখানে ৫ হাজার ৬৭৬ জন ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ছাত্র ভোটারদের মধ্যে সর্বনিম্ন ভোটার সংখ্যা সলিমুল্লাহ মুসলিম হলের, যেখানে মাত্র ৫৫৯ জন ভোটার রয়েছেন। এরপর কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ২৯৮ জন এবং অমর একুশে হলে ১ হাজার ৩১৯ জন ভোটার রয়েছেন। হাজী মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন এবং স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন ভোটার রয়েছেন। মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন ভোটার দেখা যায়।
ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন ভোটার রয়েছেন। ছাত্র হলগুলোর মধ্যে তুলনামূলক বেশি ভোটার সংখ্যা বিজয় একাত্তর হলের ২ হাজার ১৩ জন, শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন ও জগন্নাথ হলে ২ হাজার ২৫৪ জন ভোটার।
খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নোটিশ বোর্ডে টানানো হয়েছে।বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুয়ায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি জানানোর শেষ সময় আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।
বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুয়ায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি জানানোর শেষ সময় আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।

আজ সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে
রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ
২ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
৫ ঘণ্টা আগে