মাধ্যমিকে ফিরছে ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও পরীক্ষার পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি বলেছেন, শিক্ষার্থী ভর্তি করা হবে ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ের ভিত্তিতে। কেন্দ্রীয়ভাবে কোনো ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বলেছি ভর্তি পরীক্ষা নেব। তবে তা ক্যাচমেন্ট এরিয়ার ভিত্তিতে হবে। সব জায়গায় একইভাবে পরীক্ষা নেওয়া হবে না।’

কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমরা সেভাবে যাচ্ছি না। আগে যেমন ভর্তি পরীক্ষা ছিল, তেমনই ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমন নয় যে প্রথম শ্রেণিতে ভর্তি করিয়ে কাউকে নিউরোসায়েন্টিস্ট বানানোর জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের কিছুটা সময় দিন, আপনারা বিষয়টি দেখতে পাবেন।

এর আগে গত ১৬ মার্চ আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। ওই দিন রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করা হয়।

ওই নির্দেশনায় বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি প্রক্রিয়া বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন ভর্তি পদ্ধতি চালু করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement