বিসিএস শিক্ষা ক্যাডারের বদলির আবেদন শুরু ৫ মে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৪, ১৭: ৩৬

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন শুরু হবে রোববার (৫ মে), চলবে ২০ মে পর্যন্ত। শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচ থেকে ১৬তম ব্যাচের কর্মকর্তারা এ সময় বদলির জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলি নীতিমালা-২০২০ অনুযায়ী সংশ্লিষ্টদের অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা পেশ করা আবেদন বিবেচনা করা হবে না।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের বদলি নীতিমালা ২০২০ অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষের শূন্য পদে বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধানরা ২১ মে’র মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্রায়ণ করার জন্য বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

৯ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৯ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৯ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১০ ঘণ্টা আগে