শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কি না, জানা যাবে শনিবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি অব্যাহত থাকবে নাকি বিকল্প পদ্ধতিতে ক্লাস চলবে, সে বিষয়ে আগামী শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী জানান, রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শনিবার (২৭ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সরকারি সফরে সুইজারল্যান্ডে রয়েছে। আগামী শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্যে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সচিবসহ সংশ্লিষ্টরা। যেহেতু শনিবার পর্যন্ত ছুটি আছে তাই আগেভাগেই কোনো সিদ্ধান্ত জানাতে চায় না শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ তিন দিন পর তাপমাত্রা কমবে কি না সেটারও নিশ্চয়তা নেই। পুরো এপ্রিল মাসজুড়েই তাপপ্রবাহ চলমান থাকবে। মে মাসে শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। তবে সেটি ভিন্ন কৌশলে। অর্থাৎ শিক্ষার্থীদের সরাসরি স্কুল কলেজে যেতে হবে না। তারা অনলাইনে ক্লাস করবে। তাপমাত্রা যদি কিছুটা কমে তবে মর্নিং শিফট চালুর চিন্তা রয়েছে। সব কিছুই নির্ভয় করছে আবহাওয়ার বুলেটিং ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ওপর।

এর আগে গত ২০ এপ্রিল চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করে মাউশি। এর ফলে আগামী ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা।

এদিকে সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে আরও তিনদিন হিট অ্যালার্টের মেয়াদ বাড়িয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৩ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৬ ঘণ্টা আগে

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১৮ ঘণ্টা আগে