মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে রিট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাধ্যমিক পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার ও বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন। শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

৯ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১০ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১১ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১১ ঘণ্টা আগে