সিট বণ্টন নীতিমালার দাবিতে সিন্ডিকেট সভা ঘেরাও ডাকসু নেতাদের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১: ০১
সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীবান্ধব সিট বণ্টন নীতিমালার দাবিতে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন ডাকসু ও হল সংসদের নেতারা। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীবান্ধব, স্বচ্ছ ও বিতর্কমুক্ত সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতারা। একই সঙ্গে শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনার বিচারও দাবি করেন তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ডাকসু ও হল সংসদের নেতারা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান নেন। সিন্ডিকেটের সভা চলাকালে তারা বাইরে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা ‘আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’, ‘আবাসনে রি-অ্যাড, চলবে না চলবে না’, ‘বিতর্কিত সিট নীতিমালা, চলবে না চলবে না’ এবং ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। পরে ডাকসুর একটি প্রতিনিধিদল সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন— ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহসভাপতি (ভিপি) আহসান হাবীব ইমরোজ।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে মিছিল নিয়ে সিন্ডিকেট কক্ষের সামনে গেলে ডাকসুর কয়েকজন নেতা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এনামুল হক সজীব, রেজাউল করিম সোহাগ ও শান্টু বড়ুয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে পরে পরিস্থিতি শান্ত হয়।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘আমরা জানতে পেরেছি তিনবার রি-অ্যাডের (পুনর্ভর্তি) মাধ্যমে আট বছর হলে থাকার সুযোগ তৈরির চেষ্টা চলছে। এ সুযোগ দেওয়া হলে অনেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ইচ্ছাকৃতভাবে রি-অ্যাড নেবে এবং হলের সিট দীর্ঘদিন ধরে রাখবে। এতে আবারও গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি এখন সিন্ডিকেট সভা চলছে। সেখানে সিট বরাদ্দ নীতি নিয়ে পাঁয়তারা করা হচ্ছে। আমরা থাকতে এটা কখনো হতে দেব না। একজন শিক্ষার্থীকে ভর্তির প্রথম দিন থেকেই হলের সিট নিশ্চিত করতে হবে।’

পরে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সিন্ডিকেট সভায় অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রক্টরিয়াল বডির সহযোগিতায় প্রতিনিধিরা আলোচনার জন্য সভাকক্ষে প্রবেশ করেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত সিন্ডিকেট সভা চলে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement