গাজীপুর প্রতিনিধি

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চলমান আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থীরা মূল গেট বন্ধ করে অবস্থান নেন। ফলে কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয়। ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দেখা গেছে। বিক্ষোভ চলাকালে তারা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে আন্দোলনের সূত্রপাত হয়। ওই দিনই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন। পরদিন শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকে।
শনিবার আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। শিক্ষার্থীরা ‘লাল কার্ড কর্মসূচি’র মাধ্যমে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে মূল ফটকে তালা লাগান। এ সময় শিবির সমর্থিত ও ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বহিরাগতরা এই আন্দোলনে যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক হয়ে এর বিরোধিতা করেন। গতকাল রোববার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।
আন্দোলনকারীদের দাবি, ডুয়েটের উপাচার্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, অভ্যন্তরীণ শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা থাকায় বিশ্ববিদ্যালয়ের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় তা অধিক কার্যকর হবে।
চলমান এই আন্দোলনকে কেন্দ্র করে স্থানীয় ও ক্যাম্পাস পর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের অবস্থান নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেন্দ্রীয় পর্যায় থেকে পালটাপালটি বিবৃতি দেওয়া হলেও স্থানীয় ও ক্যাম্পাসের নেতাকর্মীদের অবস্থান স্পষ্ট নয়। এদিকে রোববার রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না এবং কোনো দলীয় রাজনীতি সহ্য করা হবে না।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে