ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে অন্তত সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। আরও একাধিক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে হাইকোর্ট এলাকা থেকে। তবে এসব ককটেল কোথা থেকে এসেছে, সে বিষয়ে এখনো ঢাবি কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনী কিছু জানাতে পারেনি।
সোমবার (১৬ জুন) সকালের দিকে এসব ককটেল পাওয়া যায়। এ দিন ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল এলাকার বাইরে পরীবাগ ও শাহবাগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ঢাবির মেডিকেল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি ও আরেকটি স্থানে তিনটি ককটেল ছিল। তবে ক্যাম্পাসে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
হাইকোর্ট এলাকায় ককটেল পাওয়ার তথ্য জানিয়ে প্রক্টর বলেন, সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ককটেলের খবর পেয়েই পুলিশকে জানানো হয়েছে। তাদের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিয়ে গেছে। তারা পরীক্ষা-নিরীক্ষা দেখছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন জানিয়ে প্রক্টর বলেন, ভোরে পরীবাগ এলাকায় বিক্ষোভের খবর পেয়েছি। সংশ্লিষ্ট জায়গাগুলোতে সিসি ক্যামেরার ফুটেজ আছে কি না, দেখা হচ্ছে। ফুটেজ পেলে সেগুলো দেখা হবে। ককটেলগুলো ময়লার ব্যাগে রাখা ছিল। সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
১৭ ঘণ্টা আগে
তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ কারণে যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষ যাতে কষ্ট না পান, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল
১ দিন আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১ দিন আগে