ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম, বাদ পড়লেন ওসমান হাদি
-436923-480x270.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে আগের নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম বসানোর প্রস্তুতি নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “গত সিনেটে আগের সব নাম আগের মত রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।”
২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের ফটকের পুরোনো নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছিল।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়।










-27f480-256x144.webp)
-938bec-256x144.webp)

-f6bffc-256x144.webp)


-273a91-256x144.webp)
