এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রিয়াজুল হাসান। শনিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানকে এনসিটিবির চেয়ানম্যান হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনও বাড়িভাড়া পাবেন না। সরকারি বাসায় থাকলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন। স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যত তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন। বোর্ড কর্তৃপক্ষ বিধি অনুযায়ী তার লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবে। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়মিত হবে।

অধ্যাপক রিয়াজুল হাসান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন ছিলেন। এর আগে তিনি এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৫ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

৫ ঘণ্টা আগে

ঢাবিতে ছাত্রীদের হল-প্রবেশে বৈষম্য দূর করার দাবি শিক্ষক নেটওয়ার্কের

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার

৬ ঘণ্টা আগে

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

৬ ঘণ্টা আগে