প্রতিবেদক, রাজনীতি ডটকম

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) গ্লোবাল র্যাংকিংস ২০২৬-এ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি। আর বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ডব্লিউইউবি অর্জন করেছে ১৩৩তম স্থান।
গত ৬ থেকে ৮ মে তাইওয়ানের নানতোউতে ন্যাশনাল চি নান ইউনিভার্সিটি আয়োজিত ‘হ্যানসিয়াটিক লীগ অব ইউনিভার্সিটিজ (এইচএলইউ)-এর ষষ্ঠ বার্ষিক সম্মেলন ও ডব্লিউইউআরআই ২০২৬ পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে ডব্লিউইউআরআই-এর প্রেসিডেন্ট কিউং-সুং কিম এ ঘোষণা দেন।
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডব্লিউইউবি বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে পেছনে ফেলে উদ্ভাবন ও ব্যবহারিক শিক্ষায় দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার ক্ষেত্রে ডব্লিউইউবির অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ডব্লিউইউআরআই র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিল্পখাত ও সমাজে বাস্তব অবদান মূল্যায়ন করা হয়। এতে শিক্ষা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতায় উদ্ভাবনী কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। ডব্লিউইউআরআই র্যাংকিং ২০২৬-এ বিশ্বের ৯৬টি দেশের মোট ১ হাজার ৯২৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, যেখানে বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এ ছাড়া তৃতীয় স্থানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), চতুর্থ স্থানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পঞ্চম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকার ষষ্ঠ অবস্থানে উত্তরা ইউনিভার্সিটি এবং সপ্তম স্থানে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি।
বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখুন এখানে—
উল্লেখ্য, ডব্লিউইউআরআই র্যাংকিংটি প্রকাশ করা হয় মূলত হ্যানসিয়াটিক লিগ অব ইউনিভার্সিটিজের পক্ষ থেকে। নেদারল্যান্ডসের হ্যানজ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর উদ্যোক্তা। বিশ্বের ১০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এন্ট্রাপ্রেনিউরাল স্পিরিট, ইথিকাল ভ্যালু, স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস ও ইথিক্যাল ভ্যালু— এই ৫ বিষয়ে সেরা ৫০০ এর তালিকা প্রকাশ করে তারা।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
২০০৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত এই বিশ্ববিদ্যালয়টি ২০১০ সালের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইনের আওতায় গঠিত ট্রাস্টি বোর্ড দ্বারা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে।
ডব্লিউইউবি আমেরিকান শিক্ষা পদ্ধতি অনুসরণ করে এবং ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি, সুদমুক্ত শিক্ষা ঋণ, চাকরিজীবীদের জন্য বিশেষ ক্লাস ব্যবস্থা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রেডিট ট্রান্সফার সুবিধা এবং আধুনিক ল্যাব সুবিধা রয়েছে।
এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতি এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট কাউন্সিলের সদস্য। এটি ইউনেস্কোর বৈশ্বিক বিশ্ববিদ্যালয় তালিকাতেও অন্তর্ভুক্ত রয়েছে।
ডব্লিউইউবির ওয়েবসাইট: World University of Bangladesh

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৭ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১০ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১১ ঘণ্টা আগে