এবার নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাবি প্রতিনিধি

আজ (রোববার) ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসউদ এবং সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আবদুল হান্নান মাসুদ লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল ও নুসরাত তাবাসসুমকে ভোরে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই।

রিফাত রশিদ বলেন, আজ সকাল ৫টা ১০ মিনিটের দিকে আমাদের আরেকজন সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী বাহিনী।

সংগঠনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে আজ সকালে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক আটক করেছে। তবে এখন পর্যন্ত ডিবি থেকে সেটা নিশ্চিত করা হয়নি। আমাদের একের পর এক সমন্বয়ককে আটক করা হচ্ছে। আমরা পালিয়ে বেড়াচ্ছি এবং আতঙ্কিত।

এদিকে গতকাল (শনিবার) সংগঠনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা নিরাপত্তাজনিত কারণে হেফাজতে নিয়েছেন। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার অপর তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করে ডিবি। তাদেরও নিরাপত্তাজনিত কারণেই আটক করা হয় বলে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

৫ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

৬ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

৬ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে