প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিককে আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে পরিবার। এর আগে জুমার নামাজ শেষে ধানমন্ডি ঈদগাহ মাঠে তার জানাজা হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ দিন রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থাায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আরেফিন সিদ্দিক।
ভাইয়ের জানাজা-দাফনের তথ্য জানিয়ে সাইফুল্লাহ সিদ্দিক বলেন, শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে উনার জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পড়ে যান আরেফিন সিদ্দিক। দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
এরপর থেকে সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন আরেফিন সিদ্দিক। তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আরেফিন সিদ্দিক ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ২৭তম উপাচার্য।
এর আগে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক পদে ছিলেন আরেফিন সিদ্দিক। উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর পর ফের ওই বিভাগে ফিরে যান তিনি। এর মধ্যে ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বিভাগটির চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালের জুনে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।
১৮ ঘণ্টা আগে
২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
২১ ঘণ্টা আগে