স্কলাস্টিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুর্শেদ আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুর্শেদ মারা গেছেন। ২০০৬ সালে তখনকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টা ৩১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইয়াসমিন মুর্শেদ। তার বয়স হয়েছিল ৮০ বছর। দুই সন্তান— মাহের মুর্শেদ ও মাদিহা মুর্শেদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

পরিবার জানিয়েছে, শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে ইয়াসমিন মুর্শেদের প্রথম জানাজা হবে। সেখান থেকে দুপুর আড়াইটায় তার মরদেহ নেওয়া হবে তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে (উত্তরা, সেক্টর ১)।

স্কলাসটিকা ক্যাম্পাসে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে ইয়াসমিন মুর্শেদের মরদেহ।

দেশে ইংরেজি মাধ্যমে শিক্ষার প্রতিষ্ঠা ও বিস্তারে ইয়াসমিন মুর্শেদের অবদান অনস্বীকার্য। ১৯৭৭ সালে তিনি স্কলাস্টিকা স্কুল স্থাপন করেন। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন চেয়ারপারসন তিনি।

ইয়াজউদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারে নারী এবং শিশুবিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সামাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন ইয়াসমিন মুর্শেদ। পরে ২০০৭ সালে তাকে পাকিস্তানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে