ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুখে কালো মাস্ক ও মাথায় ক্যাপ পরে ভোররাতে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাবি শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন মুহম্মদ জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের আনুমানিক ১০ জন ক্যাডার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে মিছিল বের করে। ফাঁকা ক্যাম্পাসে মুখ লুকিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মিছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য চরম হুমকি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে আরও বলা হয়, গত ১৬ বছর ধরে খুন, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং জুলাই গণহত্যার মধ্য দিয়ে ছাত্রলীগ দেশ ও মানবতার চরম শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে রক্তাক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী। তাই ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্যাম্পাসকে ছাত্রলীগমুক্ত করে। ক্যাম্পাসে এই সন্ত্রাসী সংগঠনের বিচ্ছিন্ন মহড়া ছাত্র-জনতার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
এমতাবস্থায় ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা জোরদার ও আরও দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছে।
দাবিগুলো হলো:
১। ক্যাম্পাসে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, গত ১৬ বছরের নিপীড়ন-সন্ত্রাস, ছাত্রদের মৌলিক ও মানবাধিকার হরণ এবং জুলাই গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন করে নিষিদ্ধ করতে হবে।
২। ঢাবি ক্যাম্পাস থেকে ১৭ জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মুক্তকরণ এবং যৌথবাহিনীর নৃশংস হামলার ভয়াবহতা স্মরণ করে ‘১৭ই জুলাই’-কে ‘ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে।

এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম
২ ঘণ্টা আগে
গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।
৩ ঘণ্টা আগে
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, চালুর প্রায় ১০ মিনিট পর থেকেই ইউনিটটি থেকে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে
৩ ঘণ্টা আগে
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
৩ ঘণ্টা আগে