ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. মোজাহারুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
গত কয়েক বছরের বক্তৃতামালার ধারাবাহিকতায় এবার স্মারক বক্তৃতা করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আপেল মাহমুদ। তাঁর বক্তৃতার বিষয় ছিল “আমাদের সঙ্গীতে স্বদেশ ভাবনা”।
ড. মোঃ মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ মাজহারুল হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক ও লেখক মনিরুল হুদা বলেন, ড. মোজাহারুল ইসলাম তাঁর শিক্ষা জীবনে যে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া অনুশীলন করেছিলেন, তা এ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বিদেশে তার গবেষণা ও জ্ঞানচর্চা করলেও স্বদেশের মাটির প্রতি ও স্বদেশের মানুষের প্রতি তার ভালবাসা ছিল অফুরন্ত।তাই তিনি শিক্ষা বিস্তারে বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে গেছেন। এছাড়া শিক্ষকতা জীবনে অর্জিত অর্থের সঞ্চয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শার্লী ইসলাম লাইব্রেরি প্রতিষ্ঠায় প্রায় এক কোটি টাকা প্রদান করেন।
আপেল মাহমুদ তাঁর বক্তৃতায় বলেন, স্বাধীনতা অর্জন ও দেশপ্রেমে সচেতনতা সৃষ্টিতে আমাদেরসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকদের অবদানের ফলেই আমাদের দেশাত্মকবোধক গানের ভান্ডার খুবই সমৃদ্ধ।
ড. মোহাম্মদ মোজাহারুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষাবৃত্তির অর্থ পাওয়া মেধাবী শিক্ষার্থীরা হচ্ছে; মোহাম্মদ আব্দুল আজিম, হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়, খুলনা; গালিব হাসান, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, খুলনা ; মোসাঃ মাইশা ফাহমিদা, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, খুলনা ; সামিনা নওশিন মোড়ল, ধূলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর ; রহিমা ইসলাম, এ.এফ. এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা, খুলনা ; এ.এম মাশরাফি, শাহপুর মাধ্যামিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা ; মোঃরাজিন হাসান তাছিন, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা, মুজগুন্নি, খুলনা ও সানজিদা আক্তার, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।
সভার শুরুতে কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন এড. আব্দুল্লাহ হোসেন। বিজ্ঞপ্তি

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে
বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
১ দিন আগে
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১ দিন আগে