রাত ১০টার মধ্যে হলে না ঢুকলে সিট বাতিল— ছাত্রীদের হুঁশিয়ারি চবির সহকারী প্রক্টরের

চবি প্রতিনিধি

রাত ১০টার মধ্যে হলে না ঢুকলে আবাসিক ছাত্রীদের সিট বাতিলের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে তা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। তারা সহকারী প্রক্টর নাজমুল হোসেইনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে চবির জুলাই বিপ্লব উদ্যান ও ছাত্রী হলের ঝুপড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় চবির পাঁচটি ছাত্রী হল অবস্থিত।

চবির একাধিক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে প্রক্টরিয়াল বডির টহলরত একটি গাড়ি থেকে ছাত্রীদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় একজন সহকারী প্রক্টর উচ্চ স্বরে বলেন, সব মেয়েরা রাত ১০টার মধ্যে হলে ফিরে যাও। কেউ যদি ১০টা ১ মিনিটেও বাইরে থাকে, তাহলে তার সিট বাতিল করে দেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ছাত্রী জানান, নির্দেশনা দেওয়া ওই সহকারী প্রক্টর নাজমুল হোসেইন। তিনি জুলাই বিপ্লব উদ্যানে যেসব ছাত্রী বসে ছিলেন, তাদেরও উঠে যেতে বলেন।

ছাত্রীদের অপ্রয়োজনীয় কাজে বাইরে থাকা নিরুৎসাহিত করতে এ কথা বলেছেন বলে জানিয়েছেন চবির সহকারী প্রক্টর নাজমুল হোসেইন। একটি গণমাধ্যমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, আবাসিক শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হয়। এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রচার চালাচ্ছি।

ছাত্রীদের হলে ঢোকার সময়সীমা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগেও নির্দেশনা দিয়েছে। গত বছর ২৬ নভেম্বর প্রীতিলতা হলে এ নির্দেশনা দিয়ে পরে শিক্ষার্থীদের সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়। এবার আবারও একই বিষয় নিয়ে শিক্ষার্থীরা সমালোচনা করছেন।

শিক্ষার্থীরা বলছেন, চবি প্রশাসন বারবারই নারী শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। শুধু মেয়েদের জন্য সান্ধ্য আইন চালু করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর করে এমন কিছু করতে চাইলে তারা প্রতিরোধ গড়ে তুলবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।

৩ ঘণ্টা আগে

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

৫ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ ঘণ্টা আগে