যমুনায় প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিদল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দশম গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিদল যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ১০ জনের একটি প্রতিনিধিদল যমুনার উদ্দেশে রওনা দেয়।

প্রতিনিধিদলে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

তারা জানিয়েছেন, শিক্ষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দাবি পেশ করা হবে। তারা প্রধান উপদেষ্টাকে একটি স্মারকলিপিও দেবেন।

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা।

মিছিলটি শাহবাগ এলাকায় এলে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন প্রাথমিকের শিক্ষকরা।

বিকেল ৫টার পর শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে রওনা দেয় শিক্ষকদের একটি প্রতিনিধিদল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইসিটির বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের প্রসঙ্গ তুলে এসব মন্তব্য করে এইচআরডব্লিউ।

১৯ ঘণ্টা আগে

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

২০ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

২১ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

২১ ঘণ্টা আগে