বাউবির উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ওবায়দুল ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রবিবার (১৫ সেপ্টেম্বর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে যোগদান করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে, রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন চার বছর মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে এই নিয়োগ প্রদান করেন।

রবিবার সকালে বাউবিতে যোগদানের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রথমেই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে এনে শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, “শুধু সনদ বিতরণই নয় বরং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করে বাউবিকে প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৯২ সালে অধ্যাপক ড. এম শমসের আলীর হাত ধরে বাউবি প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়নে সকলকে সততা, নিষ্ঠা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে ।” বাউবিকে যোগাযোগ প্রযুক্তি, দক্ষতা ও শিক্ষার মানোন্নয়ন করে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি আর্থিক দূর্নীতিসহ সকল অনিয়ম থেকে দূরে থাকতে কঠোর অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় বাউবির রেজিস্ট্রার ড. শফিকুল আলমের সঞ্চালনায় এই পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রসঙ্গত, ড. ওবায়দুল ইসলামের শিক্ষা, গবেষণা, রাজনীতি ও বিজ্ঞানে রয়েছে বর্ণাঢ্য কর্মযজ্ঞ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আন্তজার্তিক বিভিন্ন জার্নালে তার তিন ডজনের অধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন এই শিক্ষাবিদ। বাগেরহাটের মোড়লগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১ মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

৪ ঘণ্টা আগে

ইকরার ‘আত্মহত্যা’— অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ড

স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর এ আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন, শুরু ১ জুলাই

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

৫ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।

৬ ঘণ্টা আগে