৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৫তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস)-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এই বিসিএসে মোট দুই হাজার তিনশ নয়টি ক্যাডার পদ ছিল নির্ধারিত তবে চূড়ান্ত যাচাই শেষে সুপারিশ পেয়েছেন এক হাজার আটশ সাতজন সংশ্লিষ্টদের মতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না থাকায় সব পদ পূরণ সম্ভব হয়নি।

গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় চলতি বছরের ১৮ জুন। সেখানে উত্তীর্ণ হন ছয় হাজার পাঁচশ আটান্নজন।এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২৩ সালের ৬ জুন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হন বারো হাজার সাতশ ঊনআশি জন।এই বিসিএসে মোট আবেদন করেন তিন লাখ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন দুই লাখ আটষট্টি হাজার একশ ঊনিশজন। পরীক্ষা দেননি আটাত্তর হাজার আটশ তিনজন।

উপস্থিতির হার দাঁড়ায় সাতাত্তর দশমিক চব্বিশ শতাংশ। ফলাফল প্রকাশের পর সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে অগ্রসর হবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অগ্রগতিই লক্ষ্য: প্রধানমন্ত্রী

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান

৪ ঘণ্টা আগে

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে

৪ ঘণ্টা আগে

প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই খুলছে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

৬ ঘণ্টা আগে