জয়ে ফিরল ব্রাজিল

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচে হেরে বেশ ব্যাকফুটেই ছিল সেলেসাওরা। তবে, ইকুয়েডরের বিপক্ষে জয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। রদ্রিগোর গোলে চার ম্যাচ পর জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগো। এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে স্বস্তিতে ভিনিসিয়াসরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে দরিভালের দল। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট।

সেলেসাওরা জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০তম মিনিটে। লুকাস পাকেতার পাস থেকে বল পেয়ে উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রদ্রিগো। প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে বলটা না লাগলে রিয়াল মাদ্রিদ তারকার শট হয়তো ঠেকিয়ে দিতে পারতেন ইকুয়েডর গোলকিপার এরনান গালিন্দেজ। তার দুর্ভাগ্য বলের গতিপথ খানিকটা পাল্টে গিয়েছিল। যার ফলে পোস্টের মাঝে দাঁড়িয়েও বলের জালে আশ্রয় নেওয়া ঠেকাতে পারেননি তিনি। প্রথমার্ধের শেষ সময়ে ইকুয়েডরের মোইসেস কেইসেদোর শট ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস গোললাইন থেকে ফিরিয়ে না দিলে নিশ্চিত সমতায় ফিরতে পারত ইকুয়েডর।

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে গতি ও পায়ের ঝলক দেখান ভিনিসিয়াস। তবে তার শট সহজেই ঠেকান ইকুয়েডর গোলরক্ষক। আট মিনিট পর আবার সুযোগ পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গালিনদেসের চ‍্যালেঞ্জের মুখে এবার শট রাখতে পারেননি লক্ষ‍্যে। ম্যাচের শেষ সময়ে ফ্রি-কিক থেকে গোলের দারুণ সম্ভাবনা তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় ইকুয়েডর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

১৩ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১৭ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৭ ঘণ্টা আগে