হ্যাকারদের দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

ক্রীড়া ডেস্ক

জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাকাররা দখলে নিয়েছে। ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাকারের বার্তা।

সাইবার ফোর্স সনাতনী নামে এক প্রতিষ্ঠান এই হ্যাকিং করেছে বলে সেখানে দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার দেশের আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনএসসি। দুপুরে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখা যায় হ্যাকিংয়ের শিকার হয়েছে এটি। ওয়েবসাইটটিতে হ্যাকিংয়ের দায় স্বীকার সম্বলিত বার্তা দিয়ে রেখেছে সাইবার ফোর্স সনাতনী নামের হ্যাকার গ্রুপটি। সাম্প্রদায়িক হিংস্রতা বন্ধ না হলে পর্যায়ক্রমে আরও সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

হ্যাকাররা লিখেছে, ‘সব হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। আমি দীর্ঘ সময় থেকেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। আমি বলে দিচ্ছি সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। এবং আমি হিন্দুদের অপমান বন্ধ করতে চাই। ’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এ পরিষদটির সচিব মো. আমিনুল ইসলাম হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এনএসসির পক্ষ থেকে ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

১৫ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

১৬ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

১৬ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

১৭ ঘণ্টা আগে