ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন শোয়েব মালিক। ম্বা ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন এই অলরাউন্ডার। স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন শোয়েব। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে মাঠে নেমেছিলেন শোয়েব। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের পর প্রায় তিন বছর কেটে গেছে। এই সময়ে জাতীয় দলের হয়ে আর ম্যাচ খেলেননি। তবে স্বপ্ন দেখছিলেন আবারও দলে ফেরার। কিন্তু তা আর হচ্ছে না।
বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেছেন, ‘অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই।’
অনেক তারকারাই ক্রিকেট ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন। শোয়েবের তেমন কিছুর ইচ্ছা আছে। তবে জাতীয় দলের সঙ্গে কোচ হিসেবে যোগ দিতে চান না তিনি। শোয়েব বলেন, ‘জাতীয় দলে কোচিং করাতে আগ্রহী নই, তবে ঘরোয়া দলে মেন্টর হিসেবে কাজ করতে চাই। আশা করি, শোয়েব মালিকের স্তরের চাকরির অফার ভবিষ্যতে পাব।’
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মালিকের। আর বাংলাদেশের বিপক্ষে মিরপুরের টি-টোয়েন্টি ম্যাচটিই পাকিস্তানের জার্সিতে তার শেষ।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১১ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১১ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১২ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে