ডেস্ক, রাজনীতি ডটকম

আর মাত্র কয়েকদিন বাকি তারপর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে ধুম-ধারাক্কার বিশ্ব আসর। প্রথম ম্যাচেই ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের এ আম্পায়ারের সঙ্গে সেদিন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন এক ইতিহাসও গড়বেন শরফুদ্দৌলা। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে যিনি প্রথম ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। তবে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ এর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হন শরফুদ্দৌলা। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
১২ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১২ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১ দিন আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
১ দিন আগে