ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেট ইতিহাসে ৯০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৪২ রান বাই দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন মাদান্দে।
বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে লজ্জার রেকর্ডের মালিক হন মাদান্দে। এ ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় ২৪ বছর বয়সী মাদান্দের।
গত বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাট করে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। অভিষেক টেস্টের ইনিংসে ১ বল খেলে ডাক মারেন ইতোমধ্যে জিম্বাবুয়ের হয়ে ১৫টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলা মাদান্দে।
গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ২৫০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ৪২ রান বাই দেন মাদান্দে।
টেস্টে এর আগে সর্বোচ্চ বাই রান দিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লিস অ্যামেসের। ১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৩৭ রান বাই দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার অ্যামেস। ঐ ম্যাচের ইনিংসে ৩২৭ রান করেছিলো অস্ট্রেলিয়া।
অভিষেক টেস্টে লজ্জার রেকর্ড গড়ার পেছনে একাই দায়ী নন মাদান্দে। তার দলের বোলাররা বেশিরভাগ ডেলিভারি লেগ সাইডের অনেক বাইরে করেছেন। সেসব ডেলিভারি ধরাটা কঠিনই ছিলো মাদান্দের জন্য।
মাদান্দে ও অ্যামেসের পর তৃতীয় সর্বোচ্চ বাই দিয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক দিনেশ কার্তিক। ২০০৭ সালে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৫ রান বাই দিয়েছিলেন কার্তিক।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
৯ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
৯ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১০ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে