যুব ক্রিকেটারদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ক্রীড় ডেস্ক

বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্য আসছে। দিন কয়েক আগেই প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ হকি দল। গতকাল রোববার ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এই সাফল্যের পথ ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পুরস্কার পেয়েছিল হকি দল। আর আজ পুরস্কারের ঘোষণা শুনল যুব ক্রিকেট দলও।

যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

তবে টাকার অঙ্কে কম পেয়েছে হকি দল। বাংলাদেশ প্রথম বারের মতো হকিতে যে কোনো পর্যায়ে বিশ্বকাপ ওঠা দলটাকে যুব ও ক্রীড়া উপদেষ্টা ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। যা কীনা জনপ্রতি খেলোয়াড় হিসেবে যা এক লাখেরও কম টাকা।

এমনিতে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ফুটবল, ক্রিকেট ও হকিতে দেশের বাইরে থেকে সাফল্য এসেছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় দলের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেন।

নারী ফুটবল দল সাফ শিরোপা জিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তরফ থেকে পেয়েছে এক কোটি টাকা পুরস্কার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

৬ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৬ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৭ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৭ ঘণ্টা আগে