ওয়ার্নারের দরজা বন্ধ করে দিলেন বেইলি

ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে সেই সুযোগ তিনি পাবেন না। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ার্নারকে এখন অবসরপ্রাপ্ত খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেন তারা।

গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন ওয়ার্নার। সে মাসেই ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দেন। তাঁকে সর্বশেষ ওয়ানডেতে দেখা যায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে।

বিদায়ের ঘোষণার সময়ই ওয়ার্নার আবার জানিয়েছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন। নয়তো ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নার আবারও লেখেন, আগামী বছর ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলে জায়গা পেলে তিনি খেলবেন।

এরপরই বেইলি নিশ্চিত করেন, জাতীয় দলে আর বিবেচনা করা হবে না ওয়ার্নারকে। বেইলি ওয়ার্নারকে নিয়ে বলেছেন, ‘আমরা ধরে নিচ্ছি, ডেভিড (ওয়ার্নার) অবসর নিয়েছে। তিন সংস্করণেই দুর্দান্ত ক্যারিয়ারের জন্য তার প্রশংসা করা উচিত। নিশ্চিতভাবেই আমাদের পরিকল্পনা হচ্ছে, সে পাকিস্তানে (চ্যাম্পিয়নস ট্রফিতে) থাকবে না।’

ওয়ার্নার যে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন, সেটাকে হালকাভাবেই দেখছেন বেইলি, ‘কখন সে মজা করছে, আপনি জানেন না। মনে হয়, সে একটু হইচই ফেলতে চেয়েছে। চমৎকার একটা ক্যারিয়ার তার, এর চেয়ে বেশি কী পাওয়ার আছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে তার যা অবদান, সেটা দেখে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারব, সে কত বড় কিংবদন্তি ছিল। কিন্তু দলের কথা চিন্তা করে আগামীর যাত্রার জন্য ভিন্ন খেলোয়াড়দের দিকে যাওয়াটাই রোমাঞ্চকর হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৬ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৬ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৬ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৭ ঘণ্টা আগে