টি-২০ বিশ্বকাপ

পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার ঘটনা বড় টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বদৌলতে নিকট ভবিষ্যতে আসতে পারে এমন মুহূর্ত।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশই যে একই গ্রুপে পড়েছে। গ্রুপপর্বে পাকিস্তান ও ভারতের বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে আগামী ৯ জুন, নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে।

ওই ম্যাচের টিকিট নিয়ে দর্শক চাহিদা যে তুঙ্গে থাকবে সেটা সহজেই অনুমেয়। টিকিটের দাম নাকি এবার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে!

পাকিস্তানি উর্দু সংবাদমাধ্যম ‘ডেইলি জং’ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। তাদের বরাত দিয়ে একই খবর দিয়েছে ‘জিও নিউজ’।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত ম্যাচে দর্শক চাহিদাকে কেন্দ্র করে হঠাৎ করেই বাড়ানো হয়েছে টিকিটের দাম।

আগে যে টিকিট ১৩০০ ডলারে পাওয়া যেত, সেটি এখন ২৫০০ ডলার বা প্রায় দ্বিগুণে পৌঁছে গেছে। বাংলাদেশি মুদ্রায় ওই এক ম্যাচের টিকিটের দাম দাঁড়ায় প্রায় সাড়ে ৭৪ হাজার টাকা।

টিকিটের এমন উচ্চদামের নেপথ্যে ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে উপস্থিতির হার বৃদ্ধির কথা বলা হয়েছে।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও কানাডায় দেশ দুটি থেকে অভিবাসী হয়ে যাওয়ার সংখ্যাও বেড়েছে ব্যাপক। আর তাদের চাহিদার কারণেই টিকিটের দামও অতিরিক্ত হারে বেড়ে গেছে!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের নজির খুবই কম পাকিস্তানের। দুই দলের সাত দেখায় তারা কেবল একটি জিতেছে, বাকি ছয় ম্যাচ জিতেছে ভারত।

এর মধ্যে ২০০৭ বিশ্বকাপের ফাইনালও রয়েছে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারত শিরোপা উৎসবে মাতে। এছাড়া ২০২২ আসরেও মেলবোর্নে রোহিত শর্মাদের কাছে হেরেছিলেন বাবর আজমরা।

আগামী ১ থেকে ২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে যুক্তরাষ্ট্রের তিনটি এবং ক্যারিবীয় অঞ্চলের ছয় ভেন্যুতে হবে ৫৫টি ম্যাচ।

আসন্ন বিশ্বকাপ প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবমিলিয়ে টুর্নামেন্ট হবে ২৮ দিন ব্যাপী। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট আট দল বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে উঠবে।

এরপর চার দল করে দুটি গ্রুপে খেলার পর, চারটি দল পা রাখবে সেমিফাইনালে। শিরোপা প্রত্যাশীরা এরপর ২৯ জুন ফাইনালে লড়বে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে ২০২২ সালেও ফাইনাল খেলেছিল পাকিস্তান। তবে তাদের স্বপ্নভঙ্গ করে সেখানে শিরোপা উৎসব করে ইংল্যান্ড।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৫ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৫ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৭ ঘণ্টা আগে