টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার শান্তদের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মে ২০২৪, ০৯: ৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে আর মাত্র ১০ দিন বাকি। এর আগে বড় ধাক্কা খেলো টাইগার শিবির। প্রস্তুতি ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ের পর স্বাগতিকদের কাছে পাঁচ উইকেটে হেরেছে বিশ্ব ক্রিকেটে ‘অভিজ্ঞ’ এই দল। স্থানীয় সময় মঙ্গলবার হুসটনে টস দিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইউএস কাপ্তান মোনাঙ্ক প্যাটেল।

শুরুতে দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার বেশ ভালোই রান তুলছিলেন। কিন্তু চার দশমিক তিন ওভারেই ঘটে ছন্দ পতন। জেসি সিংয়ের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন লিটন (১৪)। এরপর সাজঘরে ফিরতে সৌম্যও বেশ দেরি করেন নাই। পরের ওভারে ১৫০ স্ট্রাইক রেটে রান তোলা এই লেফটি ১৩ বলে ২০ রান করে বিদায় নেন।

ওপেনিং জুটি হারানোর পর শান্ত ও সাকিবের হতশ্রী ব্যাটিং চাপের সঙ্গে লজ্জায়ও ফেলে দেয় টাইগার শিবিরকে। কিন্তু বরাবরের মতো সেই চাপ উতরে নেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ।

হৃদয় অপরজিত থাকেন ৫৮ রানে আর রিয়াদ ৩১। ২০ ওভার শেষে বাংলাদেশের থোলেতে জমা হয় ছয় উইকেট হারিয়ে ১৫৩ রান। অথচ যুক্তরাষ্ট্রের পিচটি মিরপুরের মতো ছিল। ১৫৪ রানের জবাবে শুরু থেকে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করতে থাকেন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা।

শেষ তিন বল বাকি থাকতে পাঁচ উইকেট সহজ জয় তুলে নেয় ‍যুক্তরাষ্ট্র। ১৩ বলে ৩৩ রান করা হারমিত সিং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১২ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১২ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১ দিন আগে