আরও একটি হতাশাময় ম্যাচ সাকিবের

ডেস্ক, রাজনীতি ডটকম

সাকিব আল হাসানকে ব্যাট হাতে নামতে দেখেই হয়তো গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিন আক্রমণে আনলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ফল মিলল দ্রুতই। ওই ওভারেই ছত্রখান সাকিবের স্টাম্প! শূন্য রানেই আউট অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাট হাতে খালি হাতে ফেরার দিনে বোলিংয়েও ব্যর্থ তিনি। সব মিলিয়ে মেজর লিগ ক্রিকেটে আরও একটি হতাশাময় ম্যাচ কাটালেন বাংলাদেশের অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরে সাকিবের দুঃসময় চলছেই। মরিসভিলে রোববার ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে দুই বলে শূন্য রানে আউট হয়েছেন তিনি। পরে বল হাতে তিন ওভারে ২৯ রান দিয়ে পাননি কোনো উইকেট। তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ম্যাচ হেরে যায় ৮ উইকেটে।

টুর্নামেন্টের চার ম্যাচে সাকিবের মোট রান এখন ৬০। প্রথম ম্যাচে একটি উইকেট শিকারের পর আর কোনো উইকেটের দেখা তিনি পাননি। সব মিলিয়ে ১০ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ১১.১০ করে।

টস হেরে ব্যাটিংয়ে নামা লস অ্যাঞ্জেলসকে দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কায় নাড়িয়ে দেন সৌরাভ নেত্রাভাল্কার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করে নজর কাড়া বাঁহাতি এই পেসার ফিরিয়ে দেন সুনিল নারাইন ও উন্মুক্ত চাঁদকে।

সাকিব ক্রিজে যান চার নম্বরে। প্রথম বলে তিনি রান করতে পারেননি। পরের বলেই ম্যাক্সওয়েলের ক্রস-সিম ডেলিভারি পিচ করে সোজা ছুটে তার রক্ষণকে ফাঁকি দিয়ে উড়িয়ে দেয় বেলস।

একটু পর বিদায় নেন জেসন রয়ও। ১৮ রানে ৪ উইকেট হারানো লস অ্যাঞ্জেলস পরে আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। পাকিস্তানের সাইফ বাদার করেন ২৮ বলে ৩৫। শেষ দিকে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে ১২ বলে ২০ রান। অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসন ৯ বলে করেন ১৬। দলের ইনিংস থামে ১২৯ রানে।

ওয়াশিংটনের নেত্রাভাল্কার নেন ৪ উইকেট। ম্যাক্সওয়েল ৩ উইকেট নেন ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে। লকি ফার্গুসনের প্রাপ্তি ২ উইকেট।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই কাজ অনেকটা এগিয়ে নেয় ওয়াশিংটন। ট্রাভিস হেড ও স্মিথ গড়েন ৭৯ রানের জুটি। ৬ ছক্কায় ৩২ বলে ৫৪ করে আউট হন হেড। পরে রাচিন রাভিন্দ্রা ফেরেন ১১ রান করে। তবে জিততে কোনো সমস্যা হয়নি তাদের। স্মিথ অপরাজিত থাকেন ৪২ রানে।

চার ম্যাচে এক জয় নিয়ে ছয় দলের আসরে এখন পাঁচ নম্বরে আছে সাকিবদের দল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৭ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৭ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৭ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৮ ঘণ্টা আগে