নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত আজ

ডেস্ক, রাজনীতি ডটকম

নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হবে। বিসিবির পক্ষ থেকে অনলাইন সভায় যুক্ত হবেন সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ গতকাল পর্যন্ত প্রতিনিধির পরিবর্তন করা হয়নি।

বিসিবি চাইলে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে একজনকে প্রতিনিধিত্ব করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান সিইও নিজামউদ্দিন চৌধুরী। প্রতিনিধি মনোনয়নের চেয়ে এ মুহূর্তে বিসিবির দৃষ্টি নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি। বিসিবি ও বাংলাদেশ সফল বিশ্বকাপ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিলেও আইসিসি অক্টোবরে ঢাকায় বিশ্বকাপ করার ঝুঁকি নেবে না। কারণ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

বিশ্বকাপ নিয়ে বিসিবি সিইও গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘নারী বিশ্বকাপে আমাদের দিক থেকে যে প্রস্তুতি আছে, আমরা আত্মবিশ্বাসী টুর্নামেন্ট আয়োজন করতে পারব। তার পরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা কাজ করছে। আপনারা জানেন, এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করার জন্য। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছি। প্রস্তুতি থেকে সবকিছু। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকে

৩ ঘণ্টা আগে

আজ দেশের প্রথম ৩ ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্হা থাকছে এই প্রকল্পে। এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী।

৩ ঘণ্টা আগে

সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞা

৩ ঘণ্টা আগে

সৌদি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, ১৩ জনই নওগাঁর

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চ

৩ ঘণ্টা আগে