এসএসসিতে জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা, পাসের হারেও এগিয়ে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৩: ০৬
গত বছরের মতো এ বছরেও ছেলেদের তুলনায় মেয়েরা এসএসসিতে ফল ভালো করেছে। সোমবার ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উল্লাস। ছবি: রাজনীতি ডটকম

গত বছরের মতো এ বছরেও এসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। এ পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীও ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যেই বেশি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করে। এবার ১১ বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। বিপরীতে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালেও ছিল একই চিত্র। সেবার মেয়েদের পাসের হার ছিল ৭১ দশমিক ০৩ শতাংশ, বিপরীতে ছেলেদের মধ্যে পাস করেছিল ৬৫ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষার্থী।

পাসের হারের মতো জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরাই। এবার মোট জিপিএ-৫ পাওয়া এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন, ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

গত বছরের চিত্রও ভিন্ন কিছু ছিল না। সেবার ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী পেয়েছিল জিপিএ-৫, বিপরীতে ছাত্ররা জিপিএ-৫ পেয়েছিল ৬৫ হাজার ৪১৬ জন।

এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় মোট ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।

অন্যদিকে ছাত্রীরা পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement