ভারতের মাটিতে বাংলাদেশ জিতবে না: গাঙ্গুলি

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ। এবার তারা ভারতকে হারানোর মিশন নিয়ে তৈরি হচ্ছে। আগামী বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে লিটন-নাজমুল-মিরাজরা।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, ভারতের মাটিতে বাংলাদেশের জয়ের কোনো সুযোগ দেখছেন না তিনি। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) একই কথা জানিয়েছেন দিনেশ কার্তিক। তিনিও মনে করছেন ভারতের মাটিতে বাংলাদেশ জিতবে না।

‘আমি ব্যক্তিগতভাবে তেমনটা মনে করি না। আমার মতে ভারতের মাটিতে ভারতকে হারানোটা বিরাট কাজ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। তবে আমার মনে হয় বাংলাদেশকে হারাতে ভারতের খুব বেশি কষ্ট করতে হবে না।’

কার্তিক তরুণ পেসার হরশিৎ রানাকে সুযোগ দেওয়ার পক্ষে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষের আসন্ন সিরিজকে সামনে রেখে ভারত কিছুটা পেসবান্ধব উইকেট বানাবে বলেই মনে করছেন।

‘হরশিৎ রানা ভালো বল করেছে। ভালো ট্যালেন্ট। বিশেষ কিছু আছে। ভারত দলে ইতোমধ্যে চারজন মিডিয়াম পেসার রয়েছে। তারাও ভালো মানের। সব মিলিয়ে দলটা ভালো। আমি মনে করছি ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলবে। আর সেটা করার মাধ্যমে সহজেই বাংলাদেশকে হারানো যাবে। পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের জন্যও প্রস্তুতি নেওয়া হবে। আমি মনে করি ভারত কেবল দুজন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাজেদাকে নিয়ে খেলবে। পেস বোলার থাকবে তিনজন।’

দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (১৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল দুটি।

ভারত বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর অবস্থানে রয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজকে সামনে রেখে রোহিত-কোহলি-বুমরাহ-অশ্বিন-জাদেজাদের নিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।

বাংলাদেশও ইতোমধ্যে দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৫ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৭ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

৯ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১০ ঘণ্টা আগে