প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সর্বস্তরেই চলছে পালাবদল। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়।
সরকার পতনের পর বাফুফে থেকে পদত্যাগ করেছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি সরকারদলীয় এমপি এবং বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। তার পদত্যাগের পর আজ জরুরি নির্বাহী সভা ডাকে বাফুফে। যেখানে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি ইমরুল হাসানকে বাফুফের ফিন্যান্স কমিটির চেয়াম্যান করা হয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের তিন দিন পর পদত্যাগ করেন সালাম মুর্শেদী। এরপর ফিন্যান্স কমিটির প্রধানের পদ খালি ছিল। আজ জরুরি সভা ডেকে সহ-সভাপতি ইমরুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।
এ বছরই পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন। তার স্থানে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ইমরুল হাসান। আবার বাফুফের আরও একটি নতুন দায়িত্ব নিতে হচ্ছে তাকে।
এর আগে আর্থিক অনিয়মের কারণে ফিফার জরিমানার মুখে পড়েছিলেন সালাম মুর্শেদী। প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ফিফা।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৫ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৬ ঘণ্টা আগে