ডেস্ক, রাজনীতি ডটকম

রোনালদোর জোড়া গোলে সৌদি আরবের কিংস কাপের ফাইনালে উঠল আল নাসর। সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। বুধবার (০১ মার্চ) সৌদি আরবের রিয়াদে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তাকে সঙ্গ দিলেন সেনেগাল তারকা সাদিও মানে। দুই অর্ধে রোনালদোর দুই গোলের মাঝে জালের দেখা পেলেন মানে। আর তাতেই সহজ জয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে যায় আল নাসর।
ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে আল নাসর। তাতে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বল আল নাসরের একজনের পায়ে তুলে দেন আল খালিজ গোলরক্ষক। বক্সের কোনায় বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা।
গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে আল নাসর। তাতে প্রথমার্ধে আরও একটি গোল পেয়ে যায় তারা। এবার গোলদাতা সাদিও মানে। ডি-বক্সে আল নাসরের একজনকে ফেলে দেন আল খালিজের খেলোয়াড়। দেরি না করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন মানে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আল নাসর। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি।
৮২তম মিনিটে একটি গোল শোধ করে আল খালিজ। তবে ততক্ষণে ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ। এই আসরে সবশেষ ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলেছিল আল নাসর। সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসরের জন্য এবারের ফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষ্যও।
ফাইনালে এবারও আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। শেষ চারের প্রথম ম্যাচে আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
৮ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
৮ ঘণ্টা আগে
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
৯ ঘণ্টা আগে