ডেস্ক, রাজনীতি ডটকম

ফুটবলে আর্জেন্টিনার দাপট চলছেই। একের পর এক শিরোপা জিতে যাচ্ছে দলটি। যার স্পষ্ট ছাপ র্যাংকিংয়েও। বছরের শেষ র্যাংকিং হালনাগাদেও দেখা গেছে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে কোনো উন্নতি হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেও বছরের শেষ দিকটা অবশ্য ভালো কাটেনি আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দিকে সময়টা ভালো যায়নি আর্জেন্টিনার। নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় মেসির দল। যদিও পরে পেরুর বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জয় তুলেছে আর্জেন্টিনা। তাতে শীর্ষস্থান হারাতে হয়নি মেসির দলকে। তবে ঠিকই রেটিং পয়েন্ট কমে গেছে।
তালিকায় আর্জেন্টিনার পরবর্তী স্থান ফ্রান্সের। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি। তালিকায় এর পরের অবস্থান ব্রাজিলের।
ফিফা র্যাংকিংয়ে উন্নতি হয়নি ব্রাজিলের। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকতে হয়েছে তাদের। নিজেদের অবস্থান বদলাতে পারেনি তারা।
তবে এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমকে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আরব আমিরাতের আইন অনুযায়ী তিনি আদালত থেকে জামিন পেয়ে থাকতে পারেন। তবে তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল।
১৯ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
২০ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।
২১ ঘণ্টা আগে