ফরাসি ওপেন : প্রথম রাউন্ডেই বিদায় নাদালের

ডেস্ক, রাজনীতি ডটকম
রাফায়েল নাদাল। ফাইল ছবি

১৪ বারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঠেছে তার হাতে। নিজের সবচেয়ে প্রিয় কোর্ট ফরাসি ওপেনের লাল সুরকির এই কোর্টটি। কিন্তু সেখানেই রাফায়েল নাদাল হেরে গেলেন প্রথম রাউন্ডেই। সোমবার চেনা লাল সুরকির কোর্টে আলেকজান্ডার জেরেভের কাছে স্প্যানিশ তারকা থামলেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে।

রাফায়েল নাদাল চিরচেনা লাল সুরকির কোর্টে হার মানছেন, এ দৃশ্য বড্ড বেমানান। তাও আবার প্রথম রাউন্ডে! গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ারে এর আগে একবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। তাও আবার ২০১৩ সালের উইম্বলডনে। এবার নিজের প্রিয়, পছন্দের ফরাসি দুর্গে শুরুতেই থেমে গেল নাদালের দৌড়।

২০২২ সালে ১৪তম বার চ্যাম্পিয়ন হয়েছিলেন বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে। চোটের কারণে গত বছর ফরাসি ওপেন খেলতে পারেননি নাদাল। ওই সময়ে তিনি জানিয়েছিলেন, ২০২৪ সালের টুর্নামেন্টটাই হয়তো তার শেষ ফরাসি ওপেন হবে।

এবার অবাছাই হিসেবে অংশ নেন ফ্রেঞ্চ ওপেনে। এদিন রোলাঁ গাঁরোয় জেরেভের কাছে হারের পরে নাদালকে বলতে শোনা গেছে, ‘আমি ঠিক জানি না এটাই শেষবারের মতো কি না।’

চোটআঘাতই তার বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ধরা দিল। কখনও পায়ে চোট, কখনও পিঠের চোট নাদালকে বেগ পেতে হয়েছে। চোট পেয়েছেন আবার ফিরেও এসেছেন। এবারের টুর্নামেন্টে তিনি ছিলেন অবাছাই। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পান জেরেভকে। যাকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বলেছিলেন নাদাল।

জেরেভের কাছে প্রথম সেটটা একপ্রকার দাঁড়িয়েই হেরে গেলেন। দ্বিতীয় সেটে নাদাল-সুলভ একটা কামড় বসিয়েছিলেন ঠিকই। স্প্যানিশ মায়েস্ত্রোর পাল্টা আক্রমণে জেরেভ ব্যাকফুটেও চলে গিয়েছিলেন। তবুও দ্বিতীয় সেট জিততে পারলেন না ‘বুড়ো’ নাদাল।

তৃতীয় সেটেও জেরেভই প্রাধান্য দেখিয়ে গেলেন। নাদালকে আগের মতো সপ্রতিভ দেখায়নি কোর্টে। বরং তাকে শ্লথই দেখাচ্ছিল। ফরাসি ওপেনই তিনি জিতেছেন ১৪ বার। এদিন প্রথম রাউন্ডেই হেরে গেলেন ফাইটার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

১৫ ঘণ্টা আগে

মানবিক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’

১৭ ঘণ্টা আগে

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১ দিন আগে