ডেস্ক, রাজনীতি ডটকম

অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে আর্জেন্টিনা। তাতে কঠিন হয়ে পড়েছে তাদের কোয়ার্টার ফাইনালে খেলা। গ্রুপপর্বে ইরাকের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিণত হয়েছে আর্জেন্টিনার টিকে থাকার লড়াইয়ে। যেখানে জিততেই হবে দু’বারের অলিম্পিকজয়ীদের। এমন ম্যাচে আজ সন্ধ্যা ৭টায় ইরাকের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে আর্জেন্টিনা।
এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। যদিও তাদের সেই হার নিয়ে আছে যথেষ্ট বিতর্ক। ম্যাচে ২-১ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা নির্ধারিত যোগ করা সময়ের ১৬ মিনিটে গোল করলে গ্যালারিতে আসা দর্শকরা মাঠে বোতল ছুড়ে মারে ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে মাঠেও নেমে আসে মরক্কোর সমর্থকরা। তাতে খেলা বন্ধ রাখা হয়।
পরে দেড় ঘণ্টা পর আর্জেন্টিনার সমতায় ফেরা গোলটি অফসাইডে বাতিল করে দেওয়া হয়। এর পর দু’ঘণ্টা পর ফের মাঠে নামানো হয় দু’দলকে। যেখানে মাত্র ৪ মিনিট খেলা হয়। যেখানে আর গোল করতে না পারলে ২-১ গোলে ম্যাচ হারে আর্জেন্টিনা।
সেই ধাক্কা সামলেই এবার ইরাককে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখতে চায় দলটি। অবশ্য ড্র’ করলেও সুযোগ থাকবে আর্জেন্টিনার। তবে সেক্ষেত্রে যেতে হবে অনেক যদি কিন্তুর মধ্যে দিয়ে। যা কোনোভাবেই চাচ্ছে না দলটি। তাই এই ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে জয় তুলতে চায় আর্জেন্টিনা।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১০ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১০ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১১ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে