ক্রীড়া ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে এবং চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে খেলবেন বলে নিশ্চিত করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ তিনটি ম্যাচ খেলার সিদ্বান্ত নেওয়ার আগে বাংলাদেশের প্রধান কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব।
টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগের শেষ দুই ম্যাচে খেলবেন সাকিব।
আজ নিউ ইর্য়কে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি ইতোমধ্যেই কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে কথা বলেছি। কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) আমাকে বলেছেন, জিম্বাবুয়ের সিরিজে দু’টি ম্যাচ খেললেই হবে।’
তিনি আরও বলেন, ‘এমনকি আমি তাকে (কোচ) জিজ্ঞাসা করেছিলাম, আমাকে পাঁচ ম্যাচেই খেলাতে চান কি না। কিন্তু তিনি আমাকে বলেছেন দু’টি ম্যাচই যথেষ্ট। এরপর আমি অধিনায়ক ও প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছি, তবে তারা জানিয়েছেন তিন ম্যাচ খেলতে পারলে ভাল হয়। আমি বলেছি তাতে আমার কোন সমস্যা নেই এবং খেরবো।’
সাকিব জিম্বাবুয়ে সিরিজে খেললেও ডিপিএল খেলবেন না- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন তাকে ক্ষুদ্ধ করেছে।
তিনি বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আলোচনা অপ্রাসঙ্গিক। আমি কতটা ম্যাচ খেলো তা আমার ওপড় নির্ভর করেনা। টিম ম্যানেজমেন্ট আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে।’
তিনি আরো বলেন,‘জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচের আগে ডিপিএলে দুই ম্যাচ বাকি থাকবে। সুতরাং সিরিজের প্রস্তুতি হিসেবে আমি ঐ দুই ম্যাচ খেলবো।’
আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে পৌছবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এবং বাকি দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৫ ঘণ্টা আগে
চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১৭ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
১৭ ঘণ্টা আগে